অনলাইন ডেক্স::
দিনাজপুরের কাহারোলে সাড়ে ৪ বছরের মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টায় নশিপুর গম গবেষণা কেন্দ্রের মসজিদের পেশ ইমাম মো. সাখাওয়াদ হোসেনকে (৪২) গ্রেফতার করেছে থানা পুলিশ। কাহারোল উপজেলার ৫নম্বর সুন্দরপুর ইউনিয়নের গড়নুরপুর গ্রামের খোশালপুর ফরকানীয়া মাদ্রাসায় গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটিকে কোলে বসে আরবি পড়ানোর সময় সাখাওয়াদ শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে।
আর এ কথা সাখাওয়াদ হোসেন কাহারোল থানার ওসি মো. আয়ুব আলীর নিকট স্বীকার করেছেন। ঘটনাটি নিশ্চিত করে কাহারোল থানার ওসি আয়ুব আলী জানান, সাখাওয়াদ হোসেন ওই মাদ্রাসার শিক্ষক। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net