রাজন চন্দ:: তাহিরপুর
তাহিরপুরে ভারতীয় ২৫ বোতল অফিসার চয়েজ সহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত মাদক কারবারি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা গ্রামের মৃত আব্দুল লতিবের স্ত্রী আঙ্গুরি বেগম (৩৫)।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ মার্চ) সন্ধ্যায় তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা গ্রামে মাদক স¤্রাজ্ঞীর নিজ বসত ঘরের মাটির নিচ থেকে সাড়ে ৭শ এমএল ভারতীয় ২৫ বোতল অফিসার চয়েজ সহ তাকে আটক করা হয়। আটককৃত অফিসার চয়েজের আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।
আটকের বিষয়ে নেতৃত্ব দেন তাহিরপুর থানার এস আই আমির উদ্দিন, এ এস আই ইমাম হোসেন, এ এস আই রেখা রানী সরকার।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মহিলা এলাকার চিহ্নিত একজন মাদক ব্যাবসায়ী এবং তার বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একাধিক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net