স্টাফ রিপোর্টার::
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা আওয়ামী লীগের রমিজ বিপণিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে স্বেচ্ছাসেবক লীগের জেলা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন খালেকাবাদ মসজিদের ইমাম হাফিজ মাওলানা আতাউর রহমান লস্কর।
মিলাদ ও দোয়া মাহফিলের আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ। বক্তারা মহান এই নারীর ত্যাগ ও জীবনদর্শন রাষ্ট্রীয় জীবনে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, পুলক হুদা, স্বেচ্ছাসেবক লীগ নেতা লাভুল আহমদ, মখলিছ রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net