তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর প্রতিবাদ সভা অনষ্ঠিত হয়েছে। সাত বছরের শিশু ইয়াহিন মিয়ার নির্যাতনকারী হাওরের ফসলরক্ষা বাঁধের দুর্নীতিবাজ পিআইসির সভাপতি অদুদ মিয়াকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২০ মার্চ) বিকেলে তাহিরপুর সদর মধ্য বাজারস্থ সুজনের অস্থায়ী কার্য্যালয়ে এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সুজন তাহিরপুর উপজেলা সভাপতি অধ্যক্ষ ছায়াদুল কিবরিয়া।
সংগঠনের সাধারন সম্পাদক বাহা উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশীদ, ছয়ফুল আলম, মোশারফ হোসেন, সংগঠনের উপজেলা শাখার যুগ্ম সম্পাদক রেজা তালুকদার, নজরুল আখঞ্জী, সুজনের সদর ইউনিয়ন শাখার সভাপতি এনামুল হক এনাম,সাধারন সম্পাদক হুসাইন শরীফ বিপ্লব,বালিজুরি ইউনিয়ন সুজন সাধারন সম্পাদক জাহাঙ্গীর,সংগঠনের উপজেলা সদস্য সাংবাদিক রাজন চন্দ,আবুল কাশেম প্রমুখ।
প্রতিবাদ সভা শেষে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ডঃ বদিউল আলম মজুমদার ২৫ মার্চ তাহিরপুর উপজেলায় আগমন উপলক্ষ্যে আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net