স্টাফ রিপোর্টার:
বিশিষ্ট লেখক ও শহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারি ফয়জুরের বন্ধু সোহাগ মিয়াকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৯ মার্চ) দুপুরে সোহাগ মিয়াকে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
দুপুরে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট সাইয়ুজ্জামান হিরুর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানন, মামলার তদন্তকারী কর্মকর্তা ও জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান।
এর আগে রোববার সকালে নগরের কালিবাড়ি আবাসিক এলাকা থেকে সোহাগ মিয়াকে গ্রেপ্তার করা হয়। সে দিরাই উপজেলার উমেদ নগর গ্রামের সাদিকুর রহমানের ছেলে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net