স্টাফ রিপোর্টার::
মোহনপুর ইউনিয়নে ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে মুড়ারবন্দ স্কুল মাঠে আলোচনাসভার আয়োজন করা হয়।
আলোচনাসভায় বক্তব্য রাখেন, মোহনপুর ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ সফাত উল্লাহ মাস্টার, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, মফিজুর রহমান, আব্দুস ছোবহান (বর্তমান মেম্বার) বাচ্ছু মিয়া (সাবেক মেম্বার) আব্দুল লতিফ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগেরর সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল আহমদ, মোহনপুর ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান, সহ-সভাপতি মোজাম্মেল হোসাইন, সাধারন সম্পাদক রাসেল মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক কবির আহমদ, আলী নুর, সাংগঠনিক সম্পাদক সুনুর আহমদ, ছাত্রলীগ নেতা সুমন, জহিরুল, সাজু, সুমন, শামিম, শাহাব উদ্দিন, এমদাদ, কফিল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net