তাহিরপুর প্রতিনিধ::
তাহিরপুর উপজেলা ও মধ্যনগর থানার অধীনে প্রায় সবক’টি হাওরের বাঁধের কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক যুগ্ম সচিব বিনয় ভূষন ভানু।
শনিবার (১০ মার্চ) সকাল থেকে শুরু করে মধ্যনগর থানার কাইতকান্দা ও চামারদানী হাওরে বেড়ীবাঁধ এবং তাহিরপুর উপজেলার শনি,মাটিয়ান ও মহালিয়া হাওরে বেশক’টি হাওরের ফসল রক্ষাবাঁধ পরিদর্শন শেষে বিকেলে তাহিরপুর সদর মধ্য বাজারে এক মতবিনিময় সভায় মিলিত হন।
তাহিরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক যুগ্ম সচিব বিনয় ভূষন ভানু।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘা, উপজেলা মৎস্যজীবী লীগ সহ-সভাপতি একরামুল হুদা, রুপক দাশ প্রমুখ।
বাঁধ পরিদর্শন কালে সঙ্গে ছিলেন ভাটি বাংলা অগ্রদুত যুব সংঘ সিলেট সভাপতি দেবেশ তালুকদার, মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবির বিজয় তালুকদার, যুবলীগ নেতা চন্দন তালুকদার, আওয়ামীলীগ নেতা রতিলাল দাস,তরিকুল আলম,সোহেল তালুকদার,ইউপি সদস্য আলীহার,নাজমুল হোসেন,চয়ন তালুকদার,আনোয়ার হোসেন,এমদাদ হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net