রাজন চন্দ:
তাহিরপুরে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার আনুষ্টানিক উদ্বোধন হয়েছে। রবিবার সকাল ১১টায় এ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা গনমিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
ইউএনও মুহাম্মদ খালেদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম অখঞ্জি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা আক্তার, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ আব্দুছ ছালাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল হোসেন খান, সহ সভাপতি নুরুল আমিন, সাধারন সম্পাদক অমল কান্তি কর, থানা অফিসার ইনচার্জ মো: শহিদুল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, বিশ্বজিত সরকার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net