স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলা প্রশাসন জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাই সামগ্রী বিতরণ করেছে। শিক্ষাপ্রতিষ্টানগুলো সক্ষমতা বৃদ্ধির জন্য এসব প্রতিষ্ঠানের লাইব্রেরিগুলোতে সংযোগ দেওয়ার জন্য এই ওয়াইফাই সামগ্রী প্রদান করা হয়। জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বৃহষ্পতিবার সকালে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের হাতে এই সামগ্রী তুলে দেন।
ওয়াইফাই সামগ্রীপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো বিশ্বম্ভরপুর উপজেলার দিগেন্দ্র বর্মণ ডিগ্রী কলেজ, ছাতকের গোবিন্দগঞ্জ বহুমুখী ডিগ্রী কলেজ একই উপজেলার জাউয়াবাজার ডিগ্রী কলেজ এবং জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ ডিগ্রী কলেজ।
ওয়াইফাই সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম বলেন, নিরাপদ ব্রাউজিং এর মাধ্যমে শিক্ষার্থীদের তথ্যভান্ডারের সাথে পরিচয় ঘটানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশিদার জেলা প্রশাসন সরকারের হয়ে সুনামগঞ্জে এই কাজ বাস্তবায়ন করছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net