সাইফ উল্লাহ::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার হালির হাওড় পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। রবিবার দিনব্যাপী বেহেলী ইউনিয়নে হালির হাওরের বিভিন হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন। পরিদর্শন কালে অন্যান্যদের মাঝে আরোও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান, উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, উপ-সহাকারি প্রকৌশলী আনিসুর রহমান, পাউবো’র শাখা কর্মকর্তা নিহার রঞ্জন দাস, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ফেনারবাঁক ইউপি সচিব অজিত কুমার রায়, বেহেলী ইউপি সাবেক চেয়ারম্যান সিরাজুল হক তালুকদার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। তিনি গইন্নার কাড়া, বদরপুর, হাওরিয়া আলীপুর, আছানপুর, হরিপুর, কালীবাড়ি ক্লুজারসহ ১৫টি বাধ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক ডিজাইন মোতাবেক দ্রুত কাজ শেষ করার জন্য নির্দেশ প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net