স্টাফ রিপোর্টার::
সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবালের উপর হামলার ঘটনায় সুনামগঞ্জের প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছে। শনিবার রাত ৮টায় সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট থেকে একটি প্রতিবাদী মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে ট্রাফিক পয়েন্টে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন খেলাঘর আসরের জেলা সভাপতি সাংবাদিক বিজন সেনরায়, গণজাগরণ মঞ্চের সংগঠক শামস শামীম, ছাত্র নেতা শেফ ফয়সাল, বিমান দাস রাজীব।
বক্তারা গ্রেফতারকৃত যুবককে রিমান্ডে নিয়ে আড়ালের মৌলবাদী শক্তির মুখোশ উন্মোচন করে তাদের শাস্তির আওতায় নিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি জাফর ইকবালসহ সকল মুক্তমনা, প্রগতিশীল ও বিজ্ঞান লেখকদের নিরাপত্তা প্রদানের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net