স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ রসভার সদ্য প্রয়াত মেয়র আয়ুব বখ্ত জগলুল ও তার মা নুরজাহান বখতের কবর জিয়ারত করলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় তিনি শহরের আরপিননগরের কবরস্থানে গিয়ে মেয়র আয়ুব বখ্ত জগলুল ও তার মা নুরজাহান বখতের কবর জিয়ারত করেন। এর আগে তিনি মেয়র জগলুলের বাসভবনে যান ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এসময় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি করসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net