সুনামগঞ্জ যথাযোগ্য মর্যাদায উদযাপিত হচ্ছে মহান শহিদ ও আন্তর্যাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরেই স্থানীয় সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক, শিক্ষাপ্রতিস্ঠান, প্রশাসননসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে। এসময় সুনামগঞ্জ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকত উল্লাহ খান, জেলা আ. লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিএনপি, উদীচীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি দেন।
ঐতিহ্য যাদুঘর মাঠে দিনব্যাপী চিত্রাংকন সহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বিকেলে সুনামগঞ্জের ভাষাসৈনিক আবদুস সামাদ আজাদ, আখলাকুর রহমান, হোসেন বখত, আলফাত উদ্দিন মোক্তারসহ বরেণ্য ভাষাসৈনিকদের মরণোত্তর সম্মাননা প্রদান করবে জেলা প্রশাসন।
এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net