দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে সাড়ে ৩শ পিস ইয়াবাসহ ছামান মিয়া (২৮) ও জাবেদ মিয়া (৩৪) নামক দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। গ্রেফতারকৃত ছামান মিয়া পৌর সদরের দাউদপুর গ্রামের শাহিদুলের ছেলে ও জাবেদ বাগবাড়ী গ্রামের ইসহাক মিয়ার পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালের নেতৃত্বে একদল পুলিশ পৌর সদরের দাউদপুরে অভিযান চালিয়ে ছামান মিয়ার বসত ঘর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় ছামান মিয়ার শরীর থেকে ৩শ ৪৫ পিস ও জাবেদ মিয়ার শরীর থেকে ৫পিস ইয়বা উদ্ধার করা হয়। রাতেই এসআই সেকান্দার আলী বাদী হয়ে ছামান মিয়া ও জাবেদ মিয়াকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। মামলা নং-১৫, তারিখ-১৯-০২-১৮ইং। মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net