ডেক্স রিপোর্ট:
ঐতিহাসিক ৭ মার্চের জনসভা সফল করার লক্ষে আজ দুপুরে রাজধানীর ধানমণ্ডির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের সঙ্গে তার সহযোগী সংগঠন ও পার্শ্ববর্তী জেলা আওয়ামী লীগের এক যৌথসভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে জানানো হয়, সভায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট জেলার দলীয় জাতীয় সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net