স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে হাওরের জলমহাল দখল নিয়ে দুই পক্ষের বন্দুকযুদ্ধে এক ওমানপ্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নিহত সফু মিয়া উপজেলার সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের উলুচন্দ ম-লীভোগ গ্রামের বাসিন্দা। সংঘর্ষে গুলিবিদ্ধ আহত ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের উলুচন্দ (মন্ডলিভোগ) গ্রামের রাজা মিয়া জিম্মাদার ও একই গোষ্ঠীর যুক্তরাজ্যপ্রবাসী জাবিদ আহমদ জিম্মাদারের মধ্যে গ্রামের হাওরের একটি জলমহাল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের এই সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে অস্ত্রসহ আটক করেছে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, সংঘর্ষে জড়িতরা একই বংশের। হাওরের জমি নিয়ে তাদের মধ্যে বিরোধের ধরে এই সংঘর্ষ হয়েছে বলে তিনি জানান। ব্যাপারে মামলা দায়েরের চেষ্টা চলছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net