
স্টাফ রিপোর্টার::
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গলবার বেলা ১১টা থেকে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় এ কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দ। অবস্থান কর্মসূচি চলাকালে পথসভায় বক্তারা অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার দাবি জানান।
ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, যুগ্ম-সম্পাদক মোঃ নূর হোসেন ও এটিএম হেলাল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net