স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে বসন্তবরণ অনুষ্ঠান পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত বসসন্তবরণ অনুষ্ঠানে শিক্ষকসহ কলেজের প্রতিটি বিভাগের সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়ে আনন্দে মাতেন। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও আলোচনা শেষে বসন্তের গান ও কবিতা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মো. আব্দুছ ছত্তার, সহযোগী অধ্যাপক জাকির হোসেন, শুভঙ্কর দেবনাথ, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, বিজয় দাস, মনির হোসেন দুর্জয়, নিমাই সরকার, ফারজানা আক্তার, রুমি আক্তার, আইরিন আক্তার, আব্দুল বারী, জাহিদ হাসান প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা কোরাস কণ্ঠে বসন্তের গান পরিবেশন করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net