1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

জামালগঞ্জের ওসিএলএসডির বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬, ৩.৪২ পিএম
  • ৬৩৬ বার পড়া হয়েছে

জামালগঞ্জ প্রতিনিধি::
জামালগঞ্জের বহুল আলোচিত ওসি এলএসডির (ইনচার্জ লোকাল স্টোরেজ ডিপো) বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের কৃষক মো: জামাল উদ্দিন। বৃহস্পতিবার তিনি এই অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, জামালগঞ্জ খাদ্যগুদাম’র ওসিএলএসডি মো. সেলিম হায়দার কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের শুরু থেকেই বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত রয়েছেন। চলতি বোরো মৌসুমে ফসলহারা কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান নেওয়ার উদ্যোগ নিলে ওসিএলএসডি অসহযোগিতা করেন। ওসিএলএসডি কিছু ধান-চালের মিল মালিকদের সাথে সিন্ডিকেট করে সরকারি গুদামে ধান না তুলে সরাসরি মিলে জমা দেন বলে লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন। গুদামে ধান দিতে গিয়ে কৃষকরা তারা দ্বারা হয়রানির শিকার হয়েছেন বলে তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেন, জেলা প্রশাসক মহোদয়ের কাছে হাতে হাতে অভিযোগটি কৃষক দিয়েছেন। অভিযোগের কপিটি আমি পেয়েছি, খাদ্য গোদামের বাইরে মিলে ধান ক্রয়ের বিষটি গুরুত্ব সহকারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!