রাজন চন্দ, তাহিরপুর:
তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। রবিবার দুপুরে বিকাল ৪টায় উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের শনির হাওরের উপ-প্রকল্প ইকরামপুর হতে নোয়ানগর পর্যন্ত এলাকার বাঁধ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, সুনামগঞ্জ পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ, সুনাগঞ্জের ডিডি এলজি ড.এমরান হোসেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব, থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, রাজন চন্দ, আবুল কাশেম, পানি উন্নয়ন বোর্ড উপ-সহকারী প্রকৌশলী এমরান হোসেন প্রমুখ।
পরিদর্শনকালে সিলেট বিভাগীয় কমিশনার ড.মোছাম্মৎ নাজমানারা খানুম পিআইসিদের উদ্দেশ্যে বলেন, যথাসময়ের মধ্যে কাজের গুনগতমান নিশ্চিত করে বাঁধের কাজ সম্পন্ন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবেনা।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net