অনলাইন:
পুরনো ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে এসেছেন স্বজনরা। শুক্রবার বিকেলে প্রায় ঘণ্টাখানেক ধরে সাক্ষাৎ শেষে বিকেল সোয়া ৫টায় তারা কারাগার থেকে বেরিয়ে আসেন।
সাক্ষাৎ করতে করাগারে যাওয়া স্বজনদের মধ্যে ছিলেন- খালেদার জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভি ইস্কান্দার এবং খালেদার বোন সেলিনা। তারা কারাগারে সাক্ষাৎ শেষে বেরিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যান।
সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবীর জানান, ৪টা ১৫ মিনিটে তারা ভেতরে প্রবেশ করেন। প্রায় একঘণ্টা সাক্ষাৎ শেষে বিকেল সোয়া ৫টার দিকে তারা বেরিয়ে আসেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net