
দিরাই প্রতিনিধি ঃ-
সুনামগঞ্জের দিরাইয়ে ৫০পিস ইয়াবাসহ জাহের আলম (৩২) নামক একজনকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। সে পৌর সদরের দোওজ গ্রামের আব্দুল মান্নানের ছেলে। শনিবার বিকাল সাড়ে ৫টায় পৌর সদরের মধ্য বাজারে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকতা মোস্তফা কামাল ও এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রয়কালে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য বিক্রয় আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ (রবিবার) তাকে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net