স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের সোলেমানপুর গ্রাম থেকে র্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ এর একটি অভিযানিক দল জাল টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে। সোমবার দুপুরে সময় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সহকারি পুলিশ সুপার মোঃ বেল্লাল হোসেন মল্লিক এর নেতৃত্বে সোলেমানপুর গ্রামে অভিযান চালায়। সোলেমানপুর গ্রামে জনৈক মোঃ হানিফ এর বাড়ির পিছনে নৈগাংগামী রাস্তার উপর থেকে ৫১,০০০/- টাকার জাল নোটসহ নাছির উদ্দিন (২৫) নামের এক যুবককে আটক করে। আটকৃত নাছির উদ্দিন ইসলামপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত দেলোয়ার আলীর পুত্র।
আসামীর বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়েরর প্রস্ততি চলছে। উদ্ধারকৃত জালটাকা ও গ্রেফতারকৃত আসামীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯ এর এসএসপি মোহাম্মদ জিয়াউল হক জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net