স্টাফ রিপোর্টার::
সরকারি কোষাগার থেকে বেতন-ভাতাসহ সকল সুবিধা প্রদানের দাবিতে তিন দিন ব্যাপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরে সকল নাগরিক সেবা বন্ধ রেখে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন সুনামগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। একই সঙ্গে সুনামগঞ্জের ছাতক, জগন্নাথপুর ও দিরাই পৌরসভায়ও কর্মবিরতি চলছে একই দাবিতে।
সোমবার সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত পৌরভবন চত্বরে বসে কর্মবিরতি পালন করবেন তারা। এ দিকে একই দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুর, দিরাই ও ছাতক পৌরসভায় কর্মবিরতি পালিত হচ্ছে।
সুনামগঞ্জ পৌরসভায় কর্মবিরতি পালনকালে সকালে পৌরভবন চত্বরে বক্তব্য সুনামগঞ্জ পৌরসভা শাখার সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাজুর মিয়া, সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মোশারফ হোসেন, সংগঠনের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক কালীকৃষ্ণ পাল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন সরকারি কোষাগার থেকে বেতন-ভাতাসহ সকল সুবিধা প্রদানের দাবি মেনে না নেওয়া আর কঠোর আন্দোলনের কর্মসূচি তারা দেবেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net