স্টাফ রিপোর্টার::
ঢাকা বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্র লীগ কর্তৃক হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার বেলা আড়াইটায় সুনামগঞ্জ জেলা ছাত্র ইউনিয়ন এই কর্মসূচি পালন করে। প্রতিবাদ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি তারেক চৌধুরী, সাবেক কলেজ সভাপতি দ্বিপাল ভট্টাচার্য্য, কলেজ সংসসের সভাপতি আসাদ মনি, ছাত্র ইউনিয়ন নেতা সূর্য সেন রায়, বিমান দাস রাজিব প্রমুখ।
বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার বর্বোরোচিত হামলাকারীদের শাস্তির দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net