স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাত সাড়ে ১০ টায় উপজেলার বাউকাপন রাস্তা থেকে ছয়ফুল আলম ও রোমেল আহমদ রোমেল নামক দুই যুবককে গ্রেফতার করে। ছয়ফুল ও রোমেল ছাতক উপজেলার আনুজানি গ্রামের বাসিন্দা
র্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিলেট অফিস ওই এলাকায় অভিযান চালায়। বিশ্বনাথ জগন্নাথপুর সড়কের বাউকাপন এলাকায় ওই দুই যুবককে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১টি দেশিয় পাইপগান, একটি ছোরা ও মোটর সাইকেল উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে তাদেরকে জগন্নাথপুর থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net