স্টাফ রিপোর্টার
ধধর্মপাশার বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয়বারের মত ম্যানেজিং কমিটি’র সভাপতি নির্বাচিত হয়েছেন সানজিদা আক্তার (বিএসসি, বিএড)। তিনি বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা গ্রামের মরহুম আক্কেল আলী তালুকদার সাহেবের পুত্র বধূ। গতকাল মঙ্গল দুপুরে ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি ও দাতা সদস্যদের ভোটে সানজিদা আক্তারকে সভাপতি নির্বাচিত করা হয়। নির্বাচন পরিচালনা করেন ধর্মপাশা উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদ, মহিবুল কিবরিয়া, আব্দুর রশীদ, নিবারন সরকার, ইউপি সদস্য ইসলাম উদ্দিন প্রমুখ। নবনির্বাচিত সভাপতি সানজিদা আক্তার বলেন, আমাকে আবারো সভাপতি নির্বাচিত করায় কমিটির সকল সদস্য ও মাননীয় সংসদ ইঞ্জিনিয়ার হোসেন রতন মহোদয়কে ধন্যবাদ জানান। এবং তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net