দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলার সাদিরপুর এলাকায় যাত্রীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে দুপুরে দিরাই-মদনপুর সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, যাত্রীবাহী মিনিবাসটি দিরাই পৌর এলাকার বাসস্ট্যান্ড থেকে সিলেটে অনুক‚ল ঠাকুরের উৎসবে যোগদানের জন্য যাচ্ছিল। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বাসে থাকা যাত্রীরা আহত হন। গুরুতর আহত ১০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের বেশিরভাগেরই বাড়ি দিরাই উপজেলা সদরে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, অতিরিক্ত যাত্রী ও গাড়ির দ্রæতগতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার মিজানুর রহমান বলেন, এ ঘটনায় তাদের হাসপাতালে ৩০জন চিকিৎসা নিয়েছে। গুরুতর আহত ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net