রাজন চন্দ, তাহিরপুর::
সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট কে গণসংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকেলে তাহিরপুর উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্টানে উপজেলা আওয়ামী লীগ সাধালন সম্পাদক অমল কান্তি করের পরিচালনায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আবুল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আল্বহাজ মতিউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শামীম, জেলা আওয়ামী লীগ নেতা জুনায়েদ আহমেদ, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, সাবেক ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, জেলা যুবলীগ নেত্রী সানজিদা নাসরিন ডায়না প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net