জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামে সংর্ঘষের ঘটনায় নিহত নুর মিয়ার হত্যা মামলার পলাতক আসামীকে বন্দুকসহ গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে সিলেটের কোতোয়ালি পুলিশ আটককৃতকে জগন্নাথপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত সেপ্টেম্বর মাসে ওই গ্রামের আধিপত্যকে কেন্দ্র করে একই গ্রামের ফয়সল আহমদ ও জাবেদ কুরেশীর পক্ষের লোকজনের মধ্যে সংর্ঘয়ে নুর মিয়া নিহত হন। ৩৬জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনায় নিহতের আত্মীয় আবু খয়ের বাদি হয়ে জগন্নাথপুর থানার একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার ৩ নম্বাব আসামী শ্রীধরপাশা গ্রামের আশরাফ আলমের ছেলে জাকুয়ার আলম। তিনি সংঘর্ষের ব্যবহৃত বন্ধুক কোতোয়ালি থাকায় জমা দেওয়ার জন্য গেলে পুলিশ তাকে আটক করে।
আটকের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি গৌছ হোসেন জানান, বন্দুকসহ আটককৃত ব্যক্তিকে জগন্নাথপুর থানা পুলিশ হস্তান্তার করা হেেয়ছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net