স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে শাহজালাল মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের মৃত আবদুল হাফিজ (মনি মিয়ার) মেয়ে কলকলিয়া শাহজালাল মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেনীর ছাত্রী তানিয়া আক্তার মোহনা অন্যান্যা দিনের ন্যায় রবিবার রাতে খাওয়া ধাওয়া করে ঘুমুতে যায়। সকালে ঘুম থেকে না ওঠায় স্বজনরা ডাকাডাকি করেও সাড়া পাননি। দরোজা ভেঙ্গে ঘরে ডুবে সিলিং ফ্যানের সঙ্গে গলায় উড়না পেচিঁয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ সোমবার ১২টার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে।
জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ্ে ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net