জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুরের উত্তর কালনিরচর গ্রামে অভিযান চালিয়ে ডাকাতির মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইন্তাজ আলী ওরফে হাসির (৬০)। গ্রেফতার করেছে র্যাব।
রোববার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইন্তাজ আলী ওরফে হাসি জগন্নাথপুর উত্তর কালনিচর গ্রামের মৃত কছির আলীর ছেলে। তাকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব ৯ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এ তথ্য জানান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net