রাজন চন্দ, তাহিরপুর
তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যলয় এন্ড কলেজে সততা স্টোর উদ্বোধন ও দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যলয় এন্ড কলেজের আয়োজেন কলেজের দ্বিতল ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় দুর্নীতি দমন কমিশন এর পরিচালক নিরু শামসুন নাহার।
বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি আব্দুল জলিল তালুকদার এর সভাপতিত্বে ও ও সহকারি শিক্ষক জাকির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্নেন্দু দেব, দুর্নীতি দমন কমিশন সিলেট বিভাগীয় উপ-পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম,তাহিরপুর উপজেলা দুর্নীতি দমন কমিশন সভাপতি মোস্তফা কামাল,সদস্য সচিব সেরুজ্জ্বামান।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রাজন চন্দ,আবুল কাশেম ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত পাঠ করেন সহকারি শিক্ষিকা আমেনা খানম ও পবিত্র গীতা পাঠ করেন শিক্ষিকা রিক্তা রানী চক্রবর্তী।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net