স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারঘাট মঙ্গলকাটা সড়কে বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় এক রিক্সা চালক মারা গেছেন। রবিবার বিকেলে কামারগাও নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী (৪৫) মঙ্গলকাটা গ্রামের জনাব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রমজান আলী প্রতিদিনের মতো রবিবার বিকেলে কামারগাও এলাকায় রিক্সা চালাচ্ছিলেন। হঠাৎ পিছন দিক থেকে একটি মোটর সাইকেল তার রিক্সাকে ধাক্কা দেয়। এতে রাস্তা থেকে ছিটকে পড়েন রমজান আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পথে মারা যান তিনি।
সদর থানার ওসি মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net