দিরাই প্রতিনিধি:
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি দিরাই উপজেলা শাখার উদ্যোগে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণের ৫ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১টায় র্যালী বের করা হয়। র্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন কওে থানা পয়েন্টে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা কমিটির সভাপতি সুদীপ্ত দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অসীম রায় চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আবদুল মজিদ, আপ্তাব উদ্দিন, লাকী আক্তার, আবুল কাশেম, সত্যবতী দাস, সুজলা রানী রায়,রতীশ চন্দ্র পুরকায়স্থ, হাবিবুর রহমান ও শান্তিপ্রিয় দাস প্রমুখ। ২০১৩ সালের এই দিনে আওয়ামীলীগ সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করন করে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net