স্টাফ রিপোর্টার::
২০১৭ সনের প্রাথমিক সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ি শ্রেণির ফলাফলে এবছর সুনামগঞ্জে জিপিএ-৫ ওপাশের হার কমেছে। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২৩ জন শিক্ষার্থী। গতবার এই জেলায় ১ হাজার ২৩৪ জন জিপিএ-৫ পেয়েছিল। গত বছর এই জেলায় প্রাথমিকে পাশের হার ৯৫.৯১ থাকলেও এবার পাশের হার কমেছে। এবার পাশের হার ৮৯.১০।
এদিকে ইবতেদায়ি শ্রেণিতে এবছর ৩ হাজার ৪৯২ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। ১১ জন জিপিএ-৫ পেয়েছে। পাশ করেছে ২ হাজার ৯৪৮ জন। পাশের হার ৮৪.৯৫। গতবার পাশের হার ছিল ৮৮.৯০।
জিপিএ-৫ এর দিকে এগিয়ে আছে সদর উপজেলা। দক্ষিণ সুনামগঞ্জে সবচেয়ে কম ২১টি জিপিএ-৫ পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net