1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

গণতান্ত্রিক চর্চায় দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি : স্পিকার

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭, ১০.০৭ এএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

অনলাইন::
‘গণতান্ত্রিক চর্চা সমুন্নত রাখতে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জরুরি। এ ক্ষেত্রে সকল গণমাধ্যমকে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হতে হবে। এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সচেতন হতে হবে। আজ বুধবার সকালে বৈশাখী টিভির এক যুগ পূর্তি উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধনকালে এ সব কথা বলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৈশাখী টিভি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, যুব ও ক্রীড়া সম্পাদক মো. হারুনার রশিদ, বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক টিপু আলম মিলন, বার্তাপ্রধান অশোক চৌধুরী, ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক চৌধুরী এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্পিকার বৈশাখী টিভির ব্যবস্থাপনার সঙ্গে জড়িত মালিক ও কলাকুশলীসহ সকল শুভানুধ্যায়ীদেরকে শুভেচ্ছা জানিয়ে বৈশাখী টিভির অগ্রযাত্রা কামনা করেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে গণমাধ্যমটির ভূমিকার প্রশংসা করেন। এর আগে স্পিকার বৈশাখী টিভির কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধন করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!