জগন্নাথপুর প্রতিনিধি ::
হাওর বাচাঁও সুনামগঞ্জ বাচাঁও আন্দোলন’র জগন্নাথপুর উপজেলা শাখার উদোগে বুধবার দুপুর অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। হাওর বাচাঁও সুনামগঞ্জ বাচাঁও আন্দোলনের উপজেলা শাখার আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক অমিত দেবের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল হক, নির্মল দাস, কামাল উদ্দিন, আলী আহমদ, সাই্ফুল ইসলাম রিপন প্রমুখ। সভায় যথা সময়ের মধ্যে হাওরের বেড়িবাঁধ নির্মান শেষ করার জন্য আহবান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net