রাজু ভুঁইয়া, ধর্মপাশা::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মহিষখলা সীমান্ত থেকে ভারতের পাঁচ কিলোমিটার অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে মো. ফরহাদ হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রংপুর গ্রামের বাসিন্দা মো. সানোয়ার হোসেনের ছেলে। রবিবার সকাল ১১টার দিকে ভারতের সীমাছড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে এ্রলাকাবাসী জানিয়েছেন। তবে পরে বিষয়টি অবগত হয়েছেন এলাকাবাসী।
মধ্যনগর থানার ওসি সেলিম নেওয়াজ জানান, মো. ফরহাদ হোসেন বলেন, লাকড়ি সংগ্রহের জন্য ভারতের সীমাছড়া নামক এলাকায় প্রবেশ করলে স্থানীয় গারোদের গুলিতে ওইদিন সকাল ১১টার দিকে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। পরে ওইদিন বিকেল চারটার দিকে নিহততের স্বজনেরা সেখানে গিয়ে লাশ নিজ বাড়িতে নিয়ে আসে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net