জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জে জগন্নাথপুরে পুলিশী বাঁধায় স্বেচ্ছাসেবক দলের মিছিল পন্ড হয়েছে। রবিবার বিকেলে স্থানীয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি স্থানীয় সিএ মার্কেট থেকে বের হয়ে উপজেলা খাদ্য গুদামের সামনে আসামাত্র পুলিশ মিছিল করে বাঁধা প্রদান করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সেলিম আহমদ জানান, কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে আমরা শান্তিপূর্নভাবে মিছিল নিয়ে পৌর পয়েন্টে যাওয়ার সময় পুলিশ অন্যায়ভাবে আমাদেরকে মিছিল করতে দেয়নি। পুলিশ আমাদের গনতান্ত্রিক অধিকার হরণ করেছে। জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, আইন শৃংখলা বজায় রাখতে পুলিশ মিছিল করতে দেয়নি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net