স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ সুনামগঞ্জ থানা দলকে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করেছে সুনামগঞ্জ সদর থানা ফুটবল দল। রবিবার বিকেলে ফাইনালে উঠতে দুইদলই মরিয়া হয়ে একে অন্যকে পরাস্থ করতে সবচেষ্টাই করে। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। দুই দলই ১-১ গোল পায় নির্ধারিত সময়ের আগে। নির্ধারিত সময় শেষে ট্রাইবেকারে অনুষ্ঠিত হয়।
গোল না হওয়ায় নিয়মানুযায়ী ট্রাইবেকারে দক্ষিণ সুনামগঞ্জ ৫টি এবং সদর ৬টি গোল করে। ফলে ১ গোলে জয়ের দেখা পেয়ে ফাইনালে চলে যায় সদর থানা টিম। সদর থানা দলের গোলরক্ষক ফয়সল আহমদের নৈপুণ্যে সুনামগঞ্জ সহজেই ফাইনালের টিকেট নিশ্চিত করে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net