রাজন চন্দ, তাহিরপুর::
তাহিরপুর উপজেলার বাদাঘাট ও উত্তর শ্রীপুর ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার দুপুরে তাহিরপুর সদর মধ্য বাজার দলীয় কার্যালয়ে এ দুটি ইউনিয়নে আহবায়ক কমিটি অনুমোদন করেন তাহিরপুর উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আহবায়ক মোঃ আল তায়েফ শাওন, যুগ্ম-আহবায়ক সিরাজুল, আবুল কাশেম নিপু, আতিক, হুমায়ুন, রোকন মিয়া, পারভেজ, জাকির ও কমিটির সদস্য সচিব আবু সাইদ আহমেদ মঈন। কমিটিতে ৫নং বাদাঘাট ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর আহবায়ক করা হয়েছে হৃদয় আহমদকে। যুগ্ম আহবায়ক করা হয়েছে আল-মামুন, শাহীন আলম, হৃদয় হাসান জয়, সাজ্জাদ হাফিজ, শাহারিয়ার হাসান, বিলাস ও সদস্য সচিব মনোনীত করা হয়েছে সোহেল আহমেদকে।
উত্তর শ্রীপুর ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর আহবায়ক করা হয়েছে আজহারুল ইসলাম, যুগ্ম-আহবায়ক করা হয়েছে এরশাদ মিয়া, মাফিক মিয়া, রুবেল মিয়া, দ্বীন ইসলাম, মোসা খান. হৃদয় মিয়া ও সদস্য সচিব হিসেবে তোফাজ্জ্বল মিয়াকে মনোনিত করা হয়েছে। কমিটি অনুমোদনকালে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ যুগ্ম-আহবায়ক এস কে সুলেমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net