স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ধর্মপাশায় লেগুনার ধাক্কায় রিক্সা থেকে ছিটকে পড়ে তানহা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ধর্মপাশা-জয়শ্রী সড়কের কান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু কিশোরগঞ্জের তাড়ইল উপজেলার শামুকজানী গ্রামের রাসেল আহমদের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশু তানহা মায়ের সঙ্গে কি শামকজানী গ্রাম থেকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসে। বাড়ি যাওয়ার উদ্দেশে রিকশায় করে ধর্মপাশা যাওয়ার পথে উপজেলার জয়শ্রী থেকে ধর্মপাশাগামী একটি দ্রুতগামী লেগুনা তাদের বহনকারী রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে রিক্সা থেকে ছিটকে পড়ে মা ও মেয়ে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তানহা মারা যায়।
ধর্মপাশা থানার ওসি সুরঞ্জিত তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net