স্টাফ রিপোর্টার
গ্রামীন জনপদে সমৃদ্ধি কার্যক্রমের উপর সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় মাঠে পিকেএসএফ’র সহযোগিতায় ও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে সাংস্কৃতিক অনুষ্ঠানে পটগান পরিবেশন করেন হীড বাংলাদেশের সাংস্কৃতিক দল বনফুল শিল্পীগোষ্ঠী। এর আগে বেসরকারি এনজিও সংস্থা পদক্ষেপের এরিয়া ম্যানেজার মজিবুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক মোঃ সেলিম আহমদ, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, পদক্ষেপ এর কর্মকর্তা সুলতান মাহমুদ, মনিরুজ্জামান,আব্দুর রহিম খলিফা, বাদল হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net