স্টাফ রিপোর্টার
তাহিরপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে তাহিরপুর সদর বাজারে বিভিন্ন ধরনের মেয়াদ উত্তীর্ণ সামগ্রী এবং ভেজাল ভোজ্য তেল পাওয়ায় তিন ভাই রেস্টুরেন্ট, পলি স্টোর, গণেশ স্টোর ও মিন্টু রায়ের রেস্টুরেন্টকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সহকারি পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে তাহিরপুর থানার কর্মরত পুলিশ সদস্যরাও সঙ্গে ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net