স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় আগামী ২৫ নভেম্বর দেশব্যাপী আনন্দ উৎসবের অংশ হিসেবে তাহিরপুর উপজেলায় পালন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভার আলোচনা সভায় অংশগ্রহন করেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুছ সালাম, তাহিরপুর থানা ওসি তদন্ত আসাদুজ্জামান হাওলাদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, জয়নাল আবেদীন কলেজ অধ্যক্ষ ফনি ভূষণ, উপজেলা আওয়ামী লীগ সহঃ দপ্তর সম্পাদক শাহীন রেজা, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক হাফিজ উদ্দিন, যুবলীগ নেতা অনুপম রায়, দৈনিক সুনামকন্ঠ স্টাফ রিপোর্টার রাজন চন্দ,উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কাশেম, পথিক হাসান নবী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net