সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের ধর্মপাশায় হাওর ক্ষেত মজুর আন্দোলনের উদ্যোগে হাওর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মধ্যনগর বাজারস্থ শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির মধ্যনগর থানা শাখার সভাপতি জয় কৃষ্ণ সরকার। এতে বক্তব্য দেন, হাওর ক্ষেত মজুর আন্দোলনের সমন্বকারী নলিনী কান্ত সরকার, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা, সহ-সম্পাদক অর্ণব সরকার, সদস্য অ্যাড. এনামুল হক, রমেন্দ্র নারায়ণ সরকার, জেলা সিপিবি সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার, সদস্য চয়ন কান্তি দাস। সমাবেশে হাওরের ভাসান পানিতে সর্বস্তরের মানুষের মাছ ধরার অধিকার নিশ্চিতকরণ, ইজারাকৃত জলমহালের সীমানা নির্ধারণ, কৃষকদের সহায়তাসহ আর্থিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি জানানো হয়।#
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net