
তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরে পানিতে ডুবে এক শিশু মারা গেছে। অর্ষা বর্মণ (৪) তাহিরপুর সদর উপজেলার খলাহাটি গ্রামের অনিল বর্মণের মেয়ে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বেড়া দেড়টার দিকে হাওরের পানিতে নেমে খেলতে শুরু করে অর্ষা। এই সময় আশপাশে কেউ না থাকায় অগোচরে সে পানিতে ডুবে মারা যায়। অনেক খোজাখুজির পর তার লাশ হাওরে ভাসতে দেখেন প্রতিবেশিরা। প্রতিবেশিরা লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বুরহান উদ্দিন বলেন, বাড়ির পাশের হাওরে খেলতে নামে ওই শিশুটি মারা গেছে। তার লাশ প্রতিবেশিরা উদ্ধার করে স্বজনদের কাছে হস্থান্তর করেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net