স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের খাউয়াজুড়ি গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলো খাউয়াজুড়ি গ্রামের আলী হোসেনের পুত্র ইয়ামিন (৪) শাহিন মিয়ার পুত্র তায়েফ (৫০)। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে চারটার দিকে এই দুই শিশু খেলতে খেলতে বাড়ির পাশের খালের তীরে চলে যায়। বাড়ির লোকদের অগোচরে তারা খালে পড়ে ডুবে যায়। অনেক খোজাখুজির পর বিকেল ৫টার দিকে খালে তাদের মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজন। লাশ দেখে তারা কান্নাকাটি শুরু করলে প্রতিবেশিরা গিয়ে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেন।
জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিবলি আহমেদ বেগ জানান, দুই শিশু খেলতে গিয়ে পরিবারের অগোচরে খালে ডুবে মারা গেছে। পরিবারের লোকজনের অগোচরে বাড়ীর উঠোনে খেলা করতে করতে হয়তো এক পর্যায়ে পাকা ঘাটে গিয়ে শিশু দুটি পানিতে পড়ে মৃত্যু বরণ করে। রাতেই লাশ দাফন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net