স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের হোসেন বখত ফরিদা বখত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাহিরপুরের কলাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট বিভাগীয় প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ২-১ গোলে হারিয়েছে। কাল শুক্রবার মৌলভীবাজার ও সিলেটের সঙ্গে খেলবে এই ক্ষুদে ছেলে ও মেয়ে ফুটবলাররা। বৃহষ্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ দলের সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
বঙ্গমাতা ফুটবলে কলাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে হোসেন বখত ফরিদা বখত সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net